গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হলো ১২ তম বর্ষ গন বিবাহ অনুষ্ঠান
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের গোপীবল্লভপুর যাত্রা ময়দানে শনিবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোপীবল্লভপুর ত্রিবেণী যুব জন কল্যাণ অর্গানাইজেশন এর উদ্যোগে ১২ তম বর্ষ গণবিবাহ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার মোট ১৪ জোড়া ছেলেমেয়ের গণবিবাহ দেওয়া হয়।
গোপীবল্লভপুর ত্রিবেণী যুব জনকল্যাণ অরগানাইজেশনের সম্পাদক সনাতন দাস বলেন মেয়ে পাচার বন্ধ করতে ও অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করার লক্ষ্য নিয়ে বাংলা, ঝাড়খন্ড ও উড়িষ্যা রাজ্যের সংযোগস্থল গোপীবল্লভপুরে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন নামে একটি সংগঠন গড়ে তোলা হয় ।সেই সংগঠনের উদ্যোগে ২০০৮ সালে গণবিবাহ কর্মসূচি শুরু হয়। শনিবার ছিল ১২তম বর্ষ গণবিবাহের অনুষ্ঠান।
এ পর্যন্ত মোট এক হাজার ২৩৭ জোড়া পাত্র পাত্রীর গণবিবাহ দেওয়া হয়েছে বলে তিনি জানান। ওই অনুষ্ঠানে সাইকেল খাট পালঙ্ক সহ বিভিন্ন সামগ্রী পাত্র-পাত্রীদের দেওয়া হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির জন্যএই বছর বেশি মানুষকে আমন্ত্রণ করা হয়নি। প্রশাসনের নির্দেশ মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছর প্রায় ১৫ হাজার মানুষকে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করা হতো।
কিন্তু সেই অনুষ্ঠান এবছর বাতিল করা হয়েছে। কিছু মানুষকে শুধু খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। করোনা পরিস্থিতির জন্য সমস্ত বিধিনিষেধ মেনে শনিবার ১৪ জোড়া পাত্র পাত্রীর গণবিবাহ দেওয়া হয় বলে তিনি জানান ।তবে গণবিবাহ অনুষ্ঠানে এ বছর প্রচুর মানুষ শনিবার সন্ধ্যায় সামিল হয়েছিলেন।

Post a Comment